সম্পর্কের যেন ক্ষতি না হয়, সেটা বিবেচনায় গঙ্গাচুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ৫:০৩ অপরাহ্ণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রত্যাশা করেছেন, গঙ্গা চুক্তির গুরুত্বটা ভারত বুঝতে পারছে, বুঝতে পারে। সেটার বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যাতে কোনোরকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখেই ভারত সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে তিনি এ কথা বলেন।

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সাথে আমাদের যেই দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, সব আলোচনা তো ভিজিবল (দৃশ্যমান) না।

আলোচনা তো চলতে থাকে। তো যেই দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, সেই আলোচনায় আমি বিশ্বাস করি যে গঙ্গা চুক্তির গুরুত্বটা এবং গঙ্গার পানির গুরুত্বটা ভারত বুঝতে পারছে, বুঝতে পারে।

এবং সেটার বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যাতে কোনোরকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখেই ভারত সিদ্ধান্ত নেবে। এবং আমরা মনে করি যে এটা পজিটিভ দিকেই এগোচ্ছে। গঙ্গা চুক্তির বেশি সময় নাই কিন্তু আমাদেরও যেই টিম প্রধানমন্ত্রী করে দিয়েছেন, সেই কমিটি তো কাজ করছে ভারতের সাথে।

অপর এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, আমি তো বললামই যে আমি আশা করছি যে ভারত গঙ্গা চুক্তির গুরুত্বটা বুঝবে এবং সেইভাবেই উনারা এগিয়ে আসবেন।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন