পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবকে রাজশাহী ক্রীড়া সংস্থার ফুলেল শুভেচ্ছা

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ । ১০:২২ অপরাহ্ণ

রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম উপসচিব থেকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাকে সোমবার (১৩ জুলাই) সকালে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা ও সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, মো. সাইফুদ্দিন ও মো. মুরাদুজ্জামান এলান উপস্থিত ছিলেন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আন্ত: জেলা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করতে তাদের পরামর্শ দেন। একই সঙ্গে তিনি স্টেডিয়ামের বকেয়া দোকান ভাড়া আদায় করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের কথা জানান।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন