সংসদ থেকে ফের বিরোধীদলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ । ১০:৩০ অপরাহ্ণ

জাতীয় সংসদে সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে ফের ওয়াকআউট করেছে বিরোধী দল।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।

বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপনের পর এর প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এ সময় তারা কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানান।

এর আগে চলমান অধিবেশনের বিভিন্ন ইস্যুতেও বিরোধী দল একাধিকবার ওয়াকআউট করেছিল। সর্বশেষ সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনকে কেন্দ্র করে তারা আবারও সংসদ থেকে ওয়াকআউট করল।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন