কাতারের উদ্দেশে দেশ ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ১:১৭ অপরাহ্ণ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওয়ানা দেন তিনি।

এই সফরে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন।

সফর শেষে আগামী ১৬ জুলাই দেশে ফিরে আসবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন