এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ১:৪৮ অপরাহ্ণ

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ত্রুটি ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) পরীক্ষা স্থগিতের পাশাপাশি আট দফা দাবি জানিয়ে সরকারের কাছে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

​শিক্ষার্থীদের দাবি, এক ঘণ্টার মধ্যে তাদের উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা দিনব্যাপী এই মহাসড়ক পুরোপুরি অবরোধ করে রাখবেন।

এই অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশে সব ধরনের যান চলাচল ব্যাহত হচ্ছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

​আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা জনসাধারণের কোনো দুর্ভোগ সৃষ্টি করতে চান না। বরং একটি মানবিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই তারা এই কর্মসূচি পালন করছেন।

​এদিকে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন থানা ও ট্রাফিক পুলিশ।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন