দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে র্যাব। এ সময় ইকবাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ইকবাল হোসেন ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের নুরপুর গ্রামের ইমান আলীর ছেলে।
র্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি দল নুরপুর গ্রামে বিশেষ অভিযান চালায়। এ সময় ইকবাল হোসেনের বাড়িতে তল্লাশি করে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের দাবি, আটক ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে আটক ব্যক্তিকে জব্দ করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

দিনাজপুর প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ২:০৪ অপরাহ্ণ