কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারীকারবারী আটক

নেএকোনা প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ৭:১৬ অপরাহ্ণ

নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে  প্রায় ২৮ লক্ষটাকা মূল্যর  ৭ হাজার পিস ইয়াবাসহ এক নারী কারবারি আটক ।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ফেনারগাতী বাজার সংলগ্ন কেন্দুয়া-আঠারোবাড়ী আঞ্চলিক মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মরিয়ম বেগম উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। সূত্র জানায় আটক মরিয়মের স্বামী জুয়েল মিয়া কিছুদিন আগেও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল। তার নামে ও একাধিক মাদক মামলা রয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ‘আশেকান হাওলাপুরী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মরিয়ম বেগমের কাছ থেকে প্রায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন