হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ৭:৪৩ অপরাহ্ণ

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৫ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। তবে এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৬৭৬ এবং নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯২০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭২ জনের।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ৮৭৮ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৩ হাজার ২৬০ জন হাসপাতাল ছেড়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন