রাজশাহী জেলা প্রশাসক আন্ত: উপজেলা ফুটবল প্রতিযোগিতা শুরু ৮ আগষ্ট

মোঃ ফয়সাল আলম, রাজশাহী প্রতিবেদক:
প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ১০:৩৮ অপরাহ্ণ

রাজশাহী জেলা প্রশাসক আন্ত:উপজেলা ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ৮ আগষ্ট। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় রাজশাহী  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২৫-২৬ অর্থ বছরের আয়-ব্যয় অনুমোদনসহ ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটও অনুৃমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম।

সভায় বাজেট পেশ করেন বাজেট প্রণয়ন কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সদস্য মোহা: সবুর আলী, সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সদস্য পুলিশ সুপার প্রতিনিধি, সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চুসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও সভাপতি কাজী শহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার খেলাধুলায় প্রাধান্য দিয়েছে। কাজেই খেলাধুলায় আলোড়ন সৃষ্টি করতে হবে।

জেলা প্রশাসক আন্ত : উপজেলা ফুটবল প্রতিযোগিতা জাঁকজমকপূর্ণ হতে হবে। আজ থেকেই এই প্রতিযোগিতার প্রচার প্রচারণা চলমান থাকবে। দেশবাসি যেন জানতে পারে রাজশাহীতে বিশ্বকাপ ফুটবলের আদলে জেলা প্রশাসক আন্ত : উপজেলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন প্রক্রিয়া চলমান আছে।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন