ডলারের দাম বেড়েছে, চড়েছে বৈদেশিক মুদ্রার মূল্য

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ । ১:৪০ অপরাহ্ণ

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ প্রধান বৈদেশিক মুদ্রার দাম বেড়েছে। মধ্যপ্রাচ্য সংকটসহ আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতির প্রভাবে কয়েক মাস ধরে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ডলারের গড় দাম বেড়ে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৩৭ পয়সা। ডলারের ক্রয়মূল্য অপরিবর্তিত থাকলেও বিক্রয়মূল্য কিছুটা বেড়েছে। কয়েক দিন স্থিতিশীল থাকার পর সম্প্রতি আবারও ডলারের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

এদিকে ডলারের পাশাপাশি দেশের মুদ্রাবাজারে অন্যান্য প্রধান বৈদেশিক মুদ্রার দামও বেড়েছে। এর মধ্যে রয়েছে ইউরো, ব্রিটিশ পাউন্ড, চীনা ইউয়ান, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার, জাপানি ইয়েন ও ভারতীয় রুপি।

কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত দামের তুলনায় খোলাবাজারে বৈদেশিক মুদ্রা কিছুটা বেশি দামে লেনদেন হয়। মুদ্রার বিনিময় হারের এই ওঠানামার প্রভাব দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি ব্যয় এবং সামগ্রিক অর্থনীতিতে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, বৈদেশিক লেনদেন এবং ডলারের চাহিদার ওপর নির্ভর করে সামনে মুদ্রার দামের গতিপথ নির্ধারিত হবে।

কালের আলো/এসএ 

 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন