রায়েরবাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন শিবির নেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ । ২:১৯ অপরাহ্ণ

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানের বেওয়ারিশ ও অজ্ঞাতনামা শহীদদের গণকবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতারা।

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টায় এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন