জেলা প্রশাসক আন্ত: উপজেলা ফুটবলে অংশ নেবে ৯ উপজেলা ও ১ সিটি কর্পোরেশন

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ । ৩:৪৪ অপরাহ্ণ

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৮ আগষ্ট শনিবার থেকে ৯টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশন ফুটবল দল নিয়ে জেলা প্রশাসক আন্ত: উপজেলা ফুটবল প্রতিযোগিতা শুরু হবে।

বৃহস্প্রতিবার (১৬ জুলাই) বেলা ১২টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উপজেলা ফুটবল দলের প্রতিনিধিগনকে নিয়ে এক সভা অনুৃষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক।সভায় সভাপতির অনুমতিক্রমে জেলা প্রশাসক আন্ত: উপজেলা ফুটবল প্রতিযোগিতার বাইলজ পাঠ করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।

এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করে বাইলজ অনুমোদন করা হয়।সেই সাথে অংশগ্রহণকারী দলগুলোর জার্সির রং নির্ধারন করা হয় ও ব্যাপক প্রচারের জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানানো হয়।

 

এ সময় ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন, সদস্য মুরাদুজ্জামান এলান, মোঃ ফারুক উদ্দিন, মোহনপুর উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম,

পবার মোঃ হাফিজুর রহমান, বাগমারার মোঃ মোসাদুজ্জামান, দুর্গাপুরের মোঃ আমন বাবু, বাঘার নাসরিন আকতার, চারঘাটের মোঃ পিয়ারুল ইসলাম ও সিটি কর্র্পোরেশনের মোঃ শ্যামল পারভেজ শিমুলসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন