এটিইউ, র‍্যাব, সিআইডিসহ বিভিন্ন ইউনিটে চার পুলিশ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ । ৭:২৭ অপরাহ্ণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে বিভিন্ন পদ ও কর্মস্থলে বদলি-পদায়ন করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শরিফ উদ্দিন আহমেদ, বিপিএম (সেবা), পিপিএম (সেবা)-কে একই পদমর্যাদায় র‍্যাবে পদায়ন করা হয়েছে।

শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. কফিল উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এ ছাড়া পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে বিশেষ পুলিশ সুপার হিসেবে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।

অন্যদিকে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কালের আলো/জেএন/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন