ট্রাফিক আইন লঙ্ঘন, একদিনে ডিএমপির ২২৪০ মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ । ২:৪৫ অপরাহ্ণ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। বুধবার (২২ জুলাই) অভিযান চালিয়ে একদিনে বিভিন্ন অপরাধের দায়ে যানবাহনের বিরুদ্ধে ২২৪০টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ২৯টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৮টি বাস, ৩টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২৬টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ৩৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০০টি বাস, ৫০টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ৩৯১টি মামলা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৫টি বাস, ৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৮টি বাস, ২১টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১৪৮টি মোটরসাইকেলসহ মোট ৩৩৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৯৪টি বাস, ২৪টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ৩১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭১টি বাস, ৬টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ২৮১টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ৪৭৬টি গাড়ি ডাম্পিং এবং ২৯২টি গাড়ি রেকার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন