রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০টি মামলা দায়েরের পাশাপাশি গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৮ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৮৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৫ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৫ জন, মিরপুর বিভাগ থেকে ৭০ জন, গুলশান বিভাগ থেকে ৩৯ জন এবং উত্তরা বিভাগ থেকে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ১২০টি ইয়াবা, ৩৫৩ বোতল ফেন্সিডিল, ৩ গ্রাম হেরোইন, ৮টি মোবাইল ফোন, একটি ক্যাপ, একটি ব্যাগ, একটি র্যাবের পরিচয়পত্র, ৩টি ওয়াকিটকি, ১০ টাকার নোট দিয়ে তৈরি একটি ইয়াবা সেবনের পাইপ, একটি ইয়াবা সেবনের ফয়েল পেপার (গলিত আলামতযুক্ত), একটি কালো মাটির কলকি, একটি লোহার তৈরি ধারালো কাটার, এক টুকরা কাঠ এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ । ৯:৩৮ অপরাহ্ণ