কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ । ১২:৪৮ অপরাহ্ণ

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চার মাদককারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে র‌্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উৎপাদন ও সরবরাহকারী একটি চক্রের কার্যক্রম উন্মোচন করা হয়।

এ সময় ইয়াবা তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা, বিভিন্ন রাসায়নিক কাঁচামাল, উৎপাদন সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। একইসঙ্গে চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ব্রিফ করবেন র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন