ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত পাটওয়ারী

সিলেট প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ১২:০৭ পূর্বাহ্ণ

নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটেছে।

সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে শুক্রবার (৩১ জুলাই) রাতে ফেরার পথে এ হামলা হয়। হামলায় গাড়ির কাঁচ ভাঙচুর করা হলে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা আরও একজন। তাদের দুজনের হাত কেটে রক্তপাত হয়।

এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জৈন্তাপুরে দলটির জুলাই পদযাত্রার শেষ কর্মসূচি শেষে ফেরার পথে একদল হামলাকারী গাড়িবহরে হামলা চালায়। এতে কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে যায় এবং ভাঙা কাঁচে নাসীরুদ্দীন পাটোয়ারীসহ দুজন আহত হন।

হামলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘তারেক রহমান, আমাকে রক্তাক্ত করে আপনি একটি ভয়াবহ ভুল করেছেন। আপনি সন্ত্রাসের পথে গেলেন।’

তিনি আরও লেখেন, জৈন্তাপুর পদযাত্রার শেষ কর্মসূচি শেষ করে ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়েছে এবং এতে তিনি রক্তাক্ত হয়েছেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন