হরমুজ প্রণালী ও উত্তর আরব সাগরে নৌযানের ওপর ইরানের হুমকি পুরোপুরি দূর করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুস্তাই।
অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হরমুজ প্রণালী এবং উত্তর আরব সাগরে জাহাজ চলাচলের ওপর ইরানের হুমকি সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই।
তবে তিনি বলেন, ইরান যেসব সামরিক সক্ষমতা ব্যবহার করে জাহাজে হামলা চালায়, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আক্রমণের সংখ্যা সীমিত করতে পারে।
উলফগ্যাং পুস্তাইয়ের মতে, বর্তমানে যুক্তরাষ্ট্র ‘চাপ ও পাল্টা জবাব’ কৌশল অনুসরণ করছে।
তার ভাষায়, ‘যখনই ইরান এ অঞ্চলের জাহাজে হামলা চালায়, তখনই যুক্তরাষ্ট্র শক্তিশালী পাল্টা হামলা চালায়।’
সূত্র: আল জাজিরা
কালের আলো/এএইচ/এমএসআইপি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ৩:৫৭ অপরাহ্ণ