রাজধানীর শাহবাগের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এলাকায় যান চলাচল সীমিত থাকবে।
ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) (৫ আগস্ট) ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বিকল্প ট্রাফিক রুট নির্ধারণ করেছে।
শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যানমুখী যানবাহনের জন্য
ফার্মগেট থেকে শাহবাগ: হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বামে মোড় নিয়ে হেয়ার রোড বা মিন্টো রোড ব্যবহার করতে হবে।
গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন থেকে শাহবাগ: কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাতে হবে।
সায়েন্সল্যাব থেকে শাহবাগ: মিরপুর রোড–নিউ মার্কেট–আজিমপুর–চাঁনখারপুল–বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যেতে হবে। অথবা বাটা ক্রসিং/কাটাবন ক্রসিং থেকে ডানে বা বামে মোড় নিয়ে হাতিরপুল বা নীলক্ষেত-পলাশী ক্রসিং ব্যবহার করতে হবে।
মানিক মিয়া অ্যাভিনিউ ও শেরেবাংলা নগর এলাকার জন্য:
মিরপুর রোড থেকে ফার্মগেট/সোনারগাঁও: গণভবন ক্রসিং থেকে বামে মোড় নিয়ে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যেতে হবে।
ফার্মগেট থেকে ইন্দিরা রোড হয়ে গণভবন: খেজুর বাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং–বামে মোড় নিয়ে লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ের দিকে যেতে হবে।
ধানমন্ডি ২৭ থেকে ফার্মগেট: আসাদগেট–গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন নিয়ে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেট যেতে হবে।
আসাদগেট থেকে ফার্মগেট: গণভবন ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেট পৌঁছাতে হবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: খেজুর বাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং–বামে মোড় নিয়ে লেক রোড–বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে সোজা ধানমন্ডির দিকে যেতে হবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭: শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হয়ে সরাসরি ধানমন্ডি ২৭-এর দিকে যাতায়াত করা যাবে।
এছাড়া উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) ব্যবহারকারীদের যানজট ও দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।
কালের আলো/জেএন/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ২:৫০ পূর্বাহ্ণ