মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ যোগ দিচ্ছেন তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ২:০১ অপরাহ্ণ

লিভারপুল ছাড়ার পর ফ্রি এজেন্ট হওয়া মিসরীয় তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে দলে নেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে চুক্তিবদ্ধ করার বিষয়ে দুই পক্ষের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

 বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রাবজোনস্পোরের সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন সালাহ।

ক্লাব জানিয়েছে, আজ বুধবার তিনি প্রথমে ইস্তাম্বুলে পৌঁছাবেন এবং পরবর্তীতে সেখান থেকে ট্রাবজোনে যাবেন।

 ট্রাবজোনস্পোর গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় স্থানে থেকে আগামী মৌসুমের ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে।

অ্যানফিল্ডে ৯ মৌসুমের দীর্ঘ ক্যারিয়ারে ৪৪২ ম্যাচে ২৫৭টি গোল করেছেন সালাহ। লিভারপুলের হয়ে তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, দুটি লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। গত বছরের মার্চে তাঁর ক্লাব ছাড়ার ঘোষণা আসে এবং গ্রীষ্মে তিনি ফ্রি এজেন্ট হন।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস), সৌদি আরবের ক্লাব এবং তুর্কি প্রতিদ্বন্দ্বী বেসিকতাস তাঁকে দলে নেওয়ার আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত ট্রাবজোনস্পোরই হতে যাচ্ছে সালাহর পরবর্তী গন্তব্য।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন