শেরপুরের কিংবদন্তি আইনজীবী নারায়ণ চন্দ্র হোড় বাচ্চু আর নেই 

শেরপুর প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ । ৬:২২ অপরাহ্ণ

শেরপুরের কিংবদন্তি আইনজীবী,  জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি- সাধারণ সম্পাদক ও জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি  এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় (৭৭) আর নেই। তিনি ৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৬.১৭ ঘটিকায় রাজধানী ঢাকার ধানমন্ডী ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ ও লিভারসহ নানা জটিল রোগে ভুগছিলন এবং বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিঁনি স্ত্রী, ২ মেয়ে এক ছেলে রেখে গেছেন। বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি সঞ্চিতা হোড় দিপু’র স্বামী ও ডাঃ লক্ষণ চন্দ্র হোড় ভাবনের পিতা ছিলেন।

 তাঁর মৃত্যুতে আইনজীবী সমাজসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ শেরপুর পৌর শেরী শশ্মানে দাহ করা হয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন