প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হচ্ছে নৌযান শুমারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ । ৫:০৩ অপরাহ্ণ

নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান শুমারি ২০২৬’পরিচালনা করা হবে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী এই শুমারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ভবনে নৌযান শুমারি ২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত সমন্বয়কারীদের তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সহযোগিতায় এই শুমারি বাস্তবায়িত হচ্ছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. শামীমুল হক।

কর্ণফুলীর ভাঙনে বিলীনের পথে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, আতঙ্কে হাজারো পরিবার

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সড়কপথের ওপর চাপ কমাতে নৌপথের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। এই শুমারির মাধ্যমে দেশের নৌযানের প্রকৃত সংখ্যা, ধরন, ব্যবহার ও মালিকানার নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে, যা ভবিষ্যতে নৌ খাতের নীতিনির্ধারণ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, সঠিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যানের বিকল্প নেই।

তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি দেখা দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় পণ্য ও যাত্রী পরিবহনে নৌপথের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন