শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি: কারণ জানে না বারাকা পাওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ । ১:০০ অপরাহ্ণ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নোটিশের জবাবে বারাকা পাওয়ার লিমিটেড জানিয়েছে, সম্প্রতি তাদের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেন বাড়ার পেছনে কোনো প্রকার অপ্রকাশিত মূল্য-সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই।

বুধবার (১২ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) ডিএসইর পক্ষ থেকে বারাকা পাওয়ারকে শেয়ারের দর ও লেনদেন বৃদ্ধির কারণ জানতে চেয়ে একটি চিঠি পাঠানো হয়।

এর পরিপ্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, দরবৃদ্ধির মতো অপ্রকাশিত বা গোপনে রাখা কোনো সংবেদনশীল তথ্য বা ব্যবসায়িক মূল্য-সংবেদনশীল সিদ্ধান্ত বর্তমানে কোম্পানির  কাছে জানা নেই।

কালের আলো/এসকে/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন