শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রীর ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার শান্তি কামনা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে ডিএনসিসি নগরভবন মসজিদে বাদ যোহর মরহুম আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রশাসকের সঙ্গে এসময় ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশ নেন।
কালের আলো/আরডি/এমডিএইচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ । ১০:৩০ অপরাহ্ণ