শিক্ষাকে শিশু ও যুবাদের জীবন বদলের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেছেন, আজকের শিশু ও যুবকরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের যোগ্য, শিক্ষিত, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় নগরের মহিষবাথান এলাকার কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হলরুমে আয়োজিত রাজশাহী শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, শিশু ও যুবাদের অধিকার, নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পায়।
শিশু ও যুবাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকের শিশু ও যুবারাই আগামী দিনের ভবিষ্যৎ। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে হলে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই সরকার শিক্ষাকে অবৈতনিক করেছে। শিক্ষা মানুষের জীবন পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার।’
জেলা প্রশাসক বলেন, জীবনের লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার উপযুক্ত সময় শৈশব ও কৈশোর। এ সময় থেকেই দৃঢ় মনোবল নিয়ে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। অর্থের অভাবে কোনো শিশুর লেখাপড়া বন্ধ হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘টাকার জন্য লেখাপড়া
কালের আলো/এএইচ/এমএসআইপি

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ । ৪:৫৩ অপরাহ্ণ