বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে নিয়োগ, আবেদন ৬ সেপ্টেম্বর পর্যন্ত

চাকরি ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ৬:২৩ অপরাহ্ণ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ থেকে ১৬ গ্রেডে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

কোন পদে কত নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের গ্রেড ১৩ এবং বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।

উচ্চমান সহকারী পদে নেওয়া হবে ৯ জন। এ পদটি ১৪তম গ্রেডের এবং বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।

এ ছাড়া ১৬তম গ্রেডে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২০ জন এবং হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

পদ ও বেতন

পদের নাম পদসংখ্যা গ্রেড বেতন স্কেল
কম্পিউটার অপারেটর ৬ ১৩ ১১,০০০–২৬,৫৯০ টাকা
উচ্চমান সহকারী ৯ ১৪ ১০,২০০–২৪,৬৮০ টাকা
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ৫ ১৬ ৯,৩০০–২২,৪৯০ টাকা
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০ ১৬ ৯,৩০০–২২,৪৯০ টাকা
হিসাব সহকারী কাম ক্যাশিয়ার ২ ১৬ ৯,৩০০–২২,৪৯০ টাকা

বয়সসীমা

প্রার্থীর বয়স ১১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করা যাবে বস্ত্র অধিদপ্তরের টেলিটক ওয়েবসাইটে।

আবেদন ও পরীক্ষার ফি জমাদান শুরু হয়েছে ১৬ আগস্ট ২০২৬ সকাল ১০টায়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা।

সকল পদের জন্য আবেদন ফি সার্ভিস চার্জসহ ১১২ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডে আবেদন ফি ৫৬ টাকা।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

২০২৫ সালের ২৪ জুলাই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যেসব প্রার্থী এসব পদে আগে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একাধিক পদে আবেদন না করার জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত তথ্য ও নিয়োগ বিজ্ঞপ্তি বস্ত্র অধিদপ্তরের টেলিটক ওয়েবসাইটে পাওয়া যাবে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন