দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের রাজধানী দোহা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার (১৭ আগস্ট) রাতে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
বিশেষ গুরুত্ব পাবে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নিয়ে আলোচনা। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও মতবিনিময় হবে।
পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দোহা যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
সফর শেষে নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করে পররাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
কালের আলো/এসকে/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ৬:৩০ অপরাহ্ণ