ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করতে হাইকোর্টে রিট করা হয়েছে।
হলফনামা জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এ রিট করেছেন বলে বুধবার (১৯ আগস্ট) বাংলানিউজকে জানিয়েছেন আইনজীবী ইব্রাহিম খলিল।
রিটটি করেছেন হাতিয়ার তমরুদ্দির উত্তর বেজুগুলিয়ার মোশাররফ হোসেনের ছেলে নাজমুল হোসেন।
রিট আবেদনটি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকাভুক্ত রয়েছে।
এবিএম ইব্রাহিম খলিল বলেন, তিনি হলফনামা সম্পর্কে অবগত না হয়ে সই করে হলফনামা দাখিল করেছেন। এটা তিনি নিজে স্বীকার করেছেন।
এটা একটা জালিয়াতি। এ জালিয়াতির বিষয়ে উচ্চ আদালতে এসেছি।
কেন আসনটিকে শূন্য ঘোষণা করা হবে না—হলফনামা জালিয়াতির কারণে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ শাপলা কলি প্রতীকে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ । ১:৩১ অপরাহ্ণ