হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) ৩টি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭টি ক্যাটাগরিতে মোট ৫৭৫টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ আগস্ট ২০২৬ বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে।
পদের বিবরণ
| পদ | পদসংখ্যা | বেতন স্কেল | গ্রেড |
|---|---|---|---|
| অডিটর | ৩৭৮ | ১২,৫০০–৩০,২৩০ টাকা | ১১ |
| কম্পিউটার অপারেটর | ২ | ১১,০০০–২৬,৫৯০ টাকা | ১৩ |
| জুনিয়র অডিটর | ৯২ | ৯,৩০০–২২,৪৯০ টাকা | ১৬ |
| ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর | ৪ | ৯,৩০০–২২,৪৯০ টাকা | ১৬ |
| ড্রাইভার | ২ | ৯,৩০০–২২,৪৯০ টাকা | ১৬ |
| সর্টার | ৪০ | ৮,৫০০–২০,৫৭০ টাকা | ১৯ |
| অফিস সহায়ক | ৫৭ | ৮,২৫০–২০,০১০ টাকা | ২০ |
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ওয়েবসাইট
আবেদন ফি পদের ধরন অনুযায়ী ৫৬, ১১২ ও ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিকদের সব গ্রেডে আবেদন ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
আবেদনের শেষ সময়
২৭ আগস্ট ২০২৬, বিকেল ৪টা।
তবে ২৭ ডিসেম্বর ২০২১ তারিখের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যাঁরা আগে আবেদন করেছিলেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
নিয়োগের বিস্তারিত তথ্য হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
কালের আলো/এসএ

চাকরি ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ৪:৪৪ অপরাহ্ণ