ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরাসরি নিয়োগের মাধ্যমে ৪২টি পদে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী পরিচালক, সহকারী প্রকৌশলী, পরিসংখ্যান কর্মকর্তা, জনসংযোগ কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও উপসহকারী পরিচালকসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮ আগস্ট ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের টেলিটক নিয়োগ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।
আবেদন শুরু হবে ৩০ আগস্ট ২০২৬ সকাল ৯টায়। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগ পরীক্ষায় নবম গ্রেডের পদের জন্য ২০০ নম্বর এবং দশম গ্রেডের পদের জন্য ১১০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৫০ শতাংশ।
বিস্তারিত যোগ্যতা, পদভেদে শিক্ষাগত শর্ত, পরীক্ষার ফি ও অন্যান্য তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কালের আলো/এসএ

চাকরি ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ । ৬:০৮ অপরাহ্ণ