শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেবেন। এ ছাড়া সদ্য পাস করা ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহ দিতে উপহার হিসেবে ট্যাব দেওয়া হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়, সে জন্যই তাদের উপহার দেওয়া হবে। বিষয়টি খুবই চমকপ্রদ। প্রধানমন্ত্রীই তাদের বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ আরও বাড়াতে হবে, যাতে তারা লেখাপড়া ঠিকমতো করে। এ জন্যই তিনি ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার কথা চিন্তা করেছেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতে মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করার জন্য তাদের একটি উপহার দেওয়ার কথা আজ জানানো হবে। সেটি হচ্ছে পিংকি মোটরসাইকেল। এগুলো শিক্ষার্থীদের শিক্ষায় অনুপ্রাণিত করার জন্য প্রধানমন্ত্রীর আলোচনা।
এহছানুল হক মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগে বিলম্ব হচ্ছে। এটি আমাদের জটিলতার কারণে হচ্ছে। এসব বিষয় আজকের এজেন্ডায় রয়েছে। বিশাল এই এজেন্ডা নিয়ে আলোচনা করতে হবে।
তিনি আরও বলেন, বাজেট বরাদ্দ থেকে শুরু করে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ, তাদের পরীক্ষা নেওয়া এবং সামগ্রিক বিষয়গুলো কীভাবে করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি এবার বাজেট বরাদ্দ করেছেন জিডিপির ২ শতাংশ এবং এটিকে ৫ শতাংশ পর্যন্ত উন্নীত করবেন। শিক্ষায় এ ধরনের বিনিয়োগ এর আগে কোনো সরকার করেনি।
কালের আলো/আরডি/এমডিএইচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:১৭ অপরাহ্ণ