অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৪২ পূর্বাহ্ণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তার ফুসফুসে ইনফেকশন শনাক্ত করেন। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন