আজ ঢাকার বাতাস স্বস্তিদায়ক, দূষণে শীর্ষে কুচিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:১৪ পূর্বাহ্ণ

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়লেও শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার বাতাসকে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে দেখানো হয়েছে। এদিন রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮৮।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির তালিকায় ৮৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ফলে এদিন ঢাকার বায়ুমান তুলনামূলকভাবে সহনীয় অবস্থায় রয়েছে।

এদিকে ২৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ১৫২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, একিউআই ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে ধরা হয়।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন