বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে চাকরি

চাকরি ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:০১ অপরাহ্ণ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে ‘অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদটির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীর ব্যাংকিং খাতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

এ ছাড়া ডাটা ম্যানেজমেন্ট ও বিশ্লেষণাত্মক দক্ষতার পাশাপাশি এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। চাকরিটি পূর্ণকালীন এবং কর্মস্থল ঢাকা। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

নির্বাচিত প্রার্থীকে ঝুঁকি চিহ্নিতকরণ ও প্রশমনের জন্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, রিস্ক ম্যানেজমেন্ট নীতি ও গাইডলাইন তৈরি ও পর্যালোচনা, বিভিন্ন রেগুলেটরি রিপোর্ট প্রস্তুত এবং অডিট ও পরিদর্শন কার্যক্রমে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন