প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কই দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম ভিত্তি—এ বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বাংলাদেশ-ভারত সম্পর্কের বিস্তৃত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক আস্থা ও কল্যাণের ভিত্তিতে দুই সার্বভৌম রাষ্ট্র ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে একসঙ্গে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:২৫ অপরাহ্ণ