জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৩৫ পূর্বাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে তাকে সমর্থন দেওয়ায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা জানান খলিলুর রহমান। একই সঙ্গে তাকে এই মর্যাদাপূর্ণ পদে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সভাপতির বক্তব্যে জাতিসংঘের বর্তমান ভূমিকা তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, আট দশকের বেশি সময় ধরে জাতিসংঘ তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে সংস্থাটি বিশ্বের কোটি কোটি মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন ও উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায়ও জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন