আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:১৭ অপরাহ্ণ

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ডিরেক্টর-হাসপাতাল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীদের অনলাইন বা ডাকযোগে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের শেষ সময় ২০ সেপ্টেম্বর ২০২৬।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল
পদের নাম: ডিরেক্টর-হাসপাতাল
পদসংখ্যা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
কর্মস্থল: মগবাজার, ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীর এমবিবিএস, এমপিএইচ বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে যারা ব্রিগেডিয়ার জেনারেল বা তার ঊর্ধ্ব পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া ক্যাডেট কলেজে পড়াশোনার অভিজ্ঞতা থাকলেও প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

কর্মঘণ্টা ও বেতন

নির্বাচিত প্রার্থীকে সপ্তাহে ছয় দিন দায়িত্ব পালন করতে হবে। কর্মঘণ্টা সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা অনলাইন অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

আবেদনের ঠিকানা:

এইচআরডি, আদ্-দ্বীন ফাউন্ডেশন
করপোরেট অফিস (৫ম তলা)
২, বড় মগবাজার, ঢাকা-১২১৭।

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত তথ্যের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুসরণ করতে হবে।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন