ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৫৭ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৩৭ জন, ওয়ারী বিভাগ ৬২ জন, মতিঝিল বিভাগ ৬৯ জন, তেজগাঁও বিভাগ ৮৫ জন, মিরপুর বিভাগ ১৬৬ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৬ জন ও গোয়েন্দা বিভাগ সাতজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১০ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৬১ পিস ইয়াবা, ২ দশমিক ৭০ গ্রাম হেরোইন, ৯টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

কালের আলো/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন