বাগেরহাটের মোল্লাহাটে শাপলা তুলতে বিলে নেমে পানিতে ডুবে লামিয়া আক্তার (৮) ও জান্নাত আক্তার (১১) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দারিয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া দাড়িয়াতলা গ্রামের মোস্তাক শেখের মেয়ে এবং জান্নাতি একই গ্রামের মোস্তাইন শেখের মেয়ে। নিহতরা আপন চাচাতো বোন।
স্থানীয় ইউপি সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে বাড়ির কাছের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতী ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
কালের আলো/
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে পানি থেকে তাদের উদ্ধার করে চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বিষয়ুপ নিশ্চিত করেছেন। পারিবারিকভাবে তাদের দাফনের প্রস্তুতি চলছে।
কালের আলো/এমআর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ । ২:৪৪ অপরাহ্ণ