সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:০০ অপরাহ্ণ

সিরাজগঞ্জে মহাসড়কে ঝটিকা মিছিল করার তিন দিন পর মিছিলে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাঙ্গাবাড়ি মহল্লার সোহান শেখ সুজন, শহর ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি দিয়ার ধানগড়া মহল্লার মো. সাজ্জাদ হোসেন শুভ এবং নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক কালিবাড়ী মহল্লার মো. হেদায়াত ইসলাম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জের মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে গ্রেপ্তার তিনজন অংশ নেন এবং তাদের মধ্যে কয়েকজন নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, মিছিলের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই মিছিলে অংশ নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন