বিজিবিতে নিয়োগ, নারী-পুরুষ উভয়ের আবেদন

চাকরি ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৪১ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে পুরুষ ও নারী উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে আবেদন শুরু হবে।

চাকরির তথ্য এক নজরে

  • পদের নাম: সিপাহী (জিডি)
  • ব্যাচ: ১০৬তম
  • পদসংখ্যা: উল্লেখ নেই
  • বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা
  • আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • প্রার্থী: নারী ও পুরুষ

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী: উচ্চতা কমপক্ষে ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।

নারী প্রার্থী: উচ্চতা কমপক্ষে ১.৫৭৪ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১.৫২৪ মিটার (৫ ফুট)।

বয়সসীমা

১৭ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছর হতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের বিজিবির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

বিজিবির নিয়োগ আবেদন পোর্টাল

আবেদনের সময় পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। এগুলো হারিয়ে গেলে প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে।

গুরুত্বপূর্ণ শর্ত

  • কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য হবেন।
  • আবেদনপত্রে নিজের পৈতৃক স্থায়ী ঠিকানা বা নিজ জেলা উল্লেখ করতে হবে।
  • ভাড়া বাসা, বর্তমান বা অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করা যাবে না।
  • স্থায়ী ঠিকানা গোপন করে চাকরিতে নিয়োগ পেলে পরবর্তী সময়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াসহ চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে।

আবেদনের সময়সীমা মাত্র ১০ দিন। তাই যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সন্ধানী বার্তা/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন