ক্যানসার লিভারে ছড়িয়েছে, টার্গেটেড থেরাপি নিচ্ছেন নাফিসা আলী

বিনোদন ডেস্ক:
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:০০ অপরাহ্ণ

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী নাফিসা আলী। সম্প্রতি তিনি জানিয়েছেন, তাঁর চতুর্থ পর্যায়ের ডিম্বাশয়ের ক্যানসার এবার লিভারেও ছড়িয়ে পড়েছে। এ কারণে চিকিৎসাপদ্ধতিতে পরিবর্তন এনে তাঁকে ‘টার্গেটেড থেরাপি’ দেওয়া হচ্ছে।

রোববার হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন নাফিসা। ছবিতে তাঁর হাতে আইভি ড্রিপ দেখা যায়। পোস্টে তিনি জানান, পিইটি/সিটি স্ক্যানের রিপোর্টে ওভারিয়ান ও পেরিটোনিয়াল ক্যানসার আরও ছড়িয়ে পড়ার পাশাপাশি যকৃতের উপরিভাগে নতুন করে ক্যানসারের উপস্থিতি ধরা পড়েছে।

নাফিসা লেখেন, চিকিৎসার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে এবং বর্তমানে তিনি টার্গেটেড থেরাপি নিচ্ছেন। পাশাপাশি লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়ও জানান তিনি।

অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশের পর তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন। পোশাকশিল্পী ফারাহ আলী খানও নাফিসাকে সাহস জুগিয়েছেন।

গোয়ায় বসবাস করেন নাফিসা আলী। ২০১৮ সালে তিনি তৃতীয়বার ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। এরপর থেকে চিকিৎসার পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন তিনি।

২০২২ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘উঁচাই’ সিনেমায় অভিনয় করেন নাফিসা। তাঁর সর্বশেষ অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘ম্যাক্স, মিন অ্যান্ড মেওজ়াকি’।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন