নদীতে কুমিরের বিচরণ, সতর্ক করল বন বিভাগ

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:১২ অপরাহ্ণ

নদীতে ১২ থেকে ১৩ ফুট লম্বা একটি কুমিরের বিচরণ দেখা যাওয়ায় স্থানীয়দের সতর্ক করেছে বন বিভাগ। বিশেষ করে নদীপাড়ের জেলে ও মৎস্যজীবীদের সতর্কতার সঙ্গে মাছ ধরার পরামর্শ দেওয়া হয়েছে।

সহকারী রেঞ্জ কর্মকর্তা খলিল জানান, নদীর পাড়ের বহু মানুষ মাছ ধরার সঙ্গে জড়িত। তাই তাদের সতর্ক হয়ে নদীতে মাছ ধরতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের নদীতে নেমে গোসল না করার জন্যও সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণে বগী ফরেস্ট স্টেশন অফিসের বনরক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে। বন বিভাগের সদস্যরা নিয়মিত কুমিরটির অবস্থান ও চলাচল নজরদারি করবেন।

বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের অযথা নদীতে না নামা এবং কুমিরটি দেখতে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে।

কালের আলো/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন