ব্র্যাক ব্যাংকে চাকরি, স্নাতকেই আবেদন

চাকরি ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১:৩৮ অপরাহ্ণ

ব্র্যাক ব্যাংক পিএলসি ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
বিভাগ: ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
পদ: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
প্রার্থী: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান
অভিজ্ঞতা: ৩ থেকে ৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা

আবেদনের সময়সীমা

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরু হয়েছে ১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য ও আবেদন করতে ব্র্যাক ব্যাংকের নিয়োগ পোর্টাল ভিজিট করতে পারেন।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন