প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:২৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এতে কী বিষয়ে বক্তব্য দেওয়া হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেসসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিশেষ এই সংবাদ সম্মেলনকে ঘিরে সরকারি বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য বা গুরুত্বপূর্ণ তথ্য আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে। তবে সংবাদ সম্মেলন শুরু না হওয়া পর্যন্ত এর আলোচ্য বিষয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন