প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৩৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। বর্তমানে সভার কার্যক্রম চলছে।

সভায় একনেক কমিটির সদস্যদের পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের একনেক সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। সভায় এসব প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে।

সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুমোদিত প্রকল্প এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন