সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে যে কোনো ভালো অর্জন করলে সরকার রাষ্ট্রীয়ভাবে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।
তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সন্তানদের এমন সাফল্য দেশের জন্য গৌরবের। তাদের মেধা ও প্রতিভার বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের সাফল্যের পর তাদের সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়।
কালের আলো/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৩৬ অপরাহ্ণ