যমুনাপাড়ের কাশবনে মিলল দেশীয় রিভলবার-গুলি

সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৪৫ অপরাহ্ণ

সিরাজগঞ্জে যমুনাপাড়ের কাশবন থেকে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে এসআরবি-১২ সদর কোম্পানির একটি দল শহরের চায়না বাঁধ এলাকার কাশবনে অভিযান চালায়। এ সময় কাশবনের ভেতর থেকে গুলিসহ দেশীয় রিভলবারটি উদ্ধার করা হয়।

এসআরবি-১২ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

কালের আলো/এম/এসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন