রাজধানীর শাহবাগ এলাকার ফুটপাতে বসবাস করা অসহায় নারী গোলাপি বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তার হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে গোলাপি বেগমের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হবে।
প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে বাড়ির চাবি তুলে দেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যান্য সদস্য উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দীর্ঘদিন শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগমের জন্য নতুন এই বাড়ি তার জীবনে স্থায়ী ঠিকানা হিসেবে যুক্ত হচ্ছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৪৩ অপরাহ্ণ