গ্রাহকের আস্থায় ৮ বছরে পে-স্টেশন, গাজীপুরে বর্ষপূর্তি উদযাপন

গাজীপুর প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:১৪ অপরাহ্ণ

গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে ভিত্তি করে ডিজিটাল লেনদেন সেবায় নতুন সম্ভাবনার প্রত্যয় নিয়ে গাজীপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পে-স্টেশনের ৮ম বর্ষপূর্তি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুরের ছুটি রিসোর্টে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে কেক কাটা, বিনোদনমূলক অনুষ্ঠানসহ বিভিন্ন আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পে-স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, পরিচালক আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক তাসমিয়া হোসেনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকেই গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে পে-স্টেশন। সময়ের সঙ্গে ডিজিটাল লেনদেনের পরিধি ও চাহিদা বাড়ায় গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা আরও সহজ, আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তারা বলেন, শুধু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা নয়, গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্ক তৈরি করাই পে-স্টেশনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও উন্নত প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহকসেবার মান আরও বাড়ানোর মাধ্যমে ডিজিটাল লেনদেনকে সহজ, দ্রুত ও নিরাপদ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংশ্লিষ্টরা জানান, ৮ম বর্ষপূর্তির এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও উন্নত সেবা দেওয়ার ক্ষেত্রে এ আয়োজন নতুন উদ্দীপনা তৈরি করেছে।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন